বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারার বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলার যোগীপাড়া ইউনিয়নের শান্তিপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক মোঃ শাহাবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লুতফর রহমান মন্ডল। সভাপতি তার বক্তব্যে বলেন, দেশ গঠনে ৩১ দফার বিকল্প নেই। আমাদের প্রায়াত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যোগীপাড়া ইউনিয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো।
অনুষ্ঠানে কারানির্যাতিত নেতা ৬ নং ওয়াডের সাধারণ সম্পাদক মোঃ শামছুর রহমান বলেন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য অনেক অন্যায় অত্যাচার সহ্য করেছি, জেলও খেটেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাত থেকে এমনি এমনি মুক্তি মেলেনি। দেশের প্রয়োজনে যে কোন ত্যাগ স্বীকার করতে রাজি আছি।
যোগীপাড়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোঃ তুহিন খান বলেন, সামনে নির্বাচন তাই আমাদের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে কাজ করতে হবে। কোন অপশক্তি যেনো আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ৬ নং ওয়াডের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বলেন, মনোনয়নের আগে আমরা বিভিন্ন গ্রুপিং করতে দেখেছি। এখন মনোনয়ন চূড়ান্ত হয়েছে তাই গ্রুপিং আর চলবে না। সবাইকে ডিএম জিয়াউর রহমানের হয়ে কাজ করতে হবে। ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূলন বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ ভোট দেয়ার সুযোগ পাচ্ছে। পরিবর্তনের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে। আর পেছনে ফেরার সুযোগ নেই।
এ সময় উনুষ্ঠানে অন্যান্যদের মাদ্ধে বক্তব্য রাখেন যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজার রহমান, ৩ নং ওয়াডের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার আফজাল হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল, সেচ্ছাসেবক দলের নেতা জুলেয় রানা, যুবনেতা জাহাঙ্গীর আলম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব নেতা ডিএম শহিদুল ইসলাম শহিদ, ছাত্রদল নেতা নাজমুল হোসেন, আকরাম হোসেন, বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ, মেহের সরদার , সেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান প্রমুখ।