
নওগাঁ প্রতিনিধিঃ
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার সকালে উপজেলার দেলুয়াবাড়ি বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে ডা. টিপু বলেন, “জীবনের জন্য চাই সুস্থতা, সমাজ বিনির্মাণে সততা—এমন লক্ষ্য নিয়েই আমি কাজ করতে চাই। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।