
রিপন হোসেন ,
প্রতিনিধি মান্দা (নওগাঁ)
জনাব আলহাজ্ব এস.এম লিয়াকত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল পর্বের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উপস্থিত ছিলেন ১৪ নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম গোলাম আজম। তিনি ছাত্রীদের উদ্দেশ্যে গঠনমূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন, আজকের ছাত্রীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমেই প্রকৃত মেধা বিকশিত হয়।
প্রধান শিক্ষক জনাব আব্দুল লতিফ মৃধা বিদায়ী শিক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায় জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশনের সভাপতি জনাব আব্দুল মতিন মৃধা পক্ষ থেকে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের হাতে উপহার হিসেবে কলম ও ফাইল তুলে দেন।
পুরস্কার বিতরণী শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপ্তিতে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সামগ্রিকভাবে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।