হেলাল উদ্দীন, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, বাগমারা থানা ও উপজেলার অভ্যান্তরে অবস্থিত পুকুর পরিদর্শন করলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।
বৃহস্পতিবার, ৮ এপ্রিল দুপুর ১ টার দিকে ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান তিনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়া সহ বিভিন্ন বিষয় দেখভাল করেন তিনি। প্রতিটি শিক্ষার্থী যাতে সুন্দরভাবে লেখাপড়া করতে পারে সে বিষয়ে শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক। পাশাপাশি কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে বিষয়েও নজর দিতে বলেন শিক্ষকদের।

এরপর থানার স্বাভাবিক কার্যক্রম গতিশীল করা এবং জনসেবা কার্যক্রম আরও বৃদ্ধি করার প্রত্যয়ে থানা পরিদর্শনে যান জেলা প্রশাসক আফিয়া আখতার। পরিদর্শন কালে তিনি থানার মালখানা, হাজতখানা, অস্ত্রাগার সহ আটককৃত বিভিন্ন মালামাল দেখেন। সেই সাথে পুলিশ ব্যারাক ঘুরে দেখেন।পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে বেগবান রাখতে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলামকে বেশ কিছু পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক।
সবশেষ তিনি উপজেলা অভ্যান্তরে অবস্থিত পুকুর সংস্কার কাজের উদ্বোধন করেন এবং সংস্কার কাজ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ডিসি কার্যালয়) বোরহান উদ্দিন অন্তর, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।