
গ্রাম বাংলা নিউজ :
রাজশাহী বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২১ জানুয়ারি বিকেল পাঁচ'টায় মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে।
কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, জেলা শ্রমিক দলের সহসভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সামসুজজোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আ: মালেক, তারেক জিয়ার প্রজন্ম দলের জেলা সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু,সাবেক সভাপতি রিনা ইসলাম, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন রশীদ মামুন মহুরি, যুবদল নেতা আ: মালেক মানিক, আলাউদ্দীন আলাল,আরিফুল ইসলাম আরিফ, মহব্বত হোসন সহ অন্যরা।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন।
দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য মকলেছুর রহমান মুকুল।