গ্রামবাংলা নিউজ:
রাজশাহীর বাগমারা উপজেলার গোড়সার কলেজের প্রভাষক, পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য, নরদাশ ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি, মাদিলা গ্রামের মো: মিঠুন মৃধার ছেলে মো: রফিকুল ইসলাম,আজ মঙ্গলবার রাত আনুমানিক রাত ৯.১৫ মিঃ রাজশাহী হার্ট ফাউন্ডেশন হাসপাতলে, ইন্তেকাল করেছন... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫১ বছর। মো: রফিকুল ইসলাম, গোড়সার ডিগ্রী কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। সেই সাথে রাজশাহী পবা উপজেলার ভালান কলেজের অধক্ষ্য হিসেবে দায়ীত্ব পালন করছিলেন। রফিকুলের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন তার পরিবার সহ তার শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ: রাজ্জাক এবং গ্রামবাংলা নিউজ ২৪ এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।