প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ৭:৫২ পি.এম
বাগমারায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
রাজশাহীর বাগমারায় ভাসানী জনশক্তি পার্টির কেন্দ্রীয় মহাসচিব রাজশাহী-৪ বাগমারা আসনের সম্ভাব্য এম.পি প্রার্থী ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ সেলিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেল সাড়ে তিন'টায় বাগমারা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ধনী গরিবের ব্যবধান দূর, স্বাস্থসেবা নিশ্চিত, চাঁদাবাজি বন্ধ, মাদকমুক্ত বাগমারা গড়ার প্রত্যয়ে আগামীতে কাজ করবো।
জুলাই জাতীয় সনদে অবদান, বাগমারার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতাসহ বাগমারার শিক্ষার উন্নয়নে তিনি নিরলস কাজ করেছেন উল্লেখ করে তিনি জানান, আমি নির্বাচিত হলে বাগমারার বেকার সমস্যাদূর করাসহ সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
এসময় কেন্দ্রীয় মহাসচিবের উপস্থিত ছিলেন, ভাসানী জনশক্তি পার্টির বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সভাপতি আনিসুর রহমান, রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সভাপতি এশারুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আনকরুল ইসলাম সহ আরও অনেকে।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.