প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ১০:৫৭ পি.এম
বাগমারায় মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
![]()
স্টাফ রিপোর্টার, বাগমারা:
রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার,৪ এপ্রিল বিকেলে একডালা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলার আয়োজন করে একডালা উদয়ন সংঘ।
ফাইনাল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে পবা উপজেলার বায়া বাজার স্পোটিং ক্লাব এবং বাগমারা উপজেলার বৈলসিংহ একাদশ।
নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা হয়। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয়লাভ করে বায়া বাজার স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে একডালা উদয়ন সংঘের সভাপতি মাহাবুব রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেকুজ্জামান সাগর।
গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুর সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম মন্ডল, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক মোঃ মতিউর রহমান, সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জুয়েল, গনিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, বিএনপি নেতা মকসেদ আলী, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ জাকিরুল ইসলাম, একডালা উদয়ন সংঘের সদস্য আবু সায়েম, আফজাল হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।খেলায় প্রধান রেফারি ছিলেন, মিঠু ঘোষ। ধারাভাষ্যে ছিলেন আমিনুল ইসলাম মিস্টার, হান্নান শাহ এবং মকবুল হোসেন মিনু।
মরহুম অধ্যাপক মকলেছুর রহমান স্মরণে ৮ দল নিয়ে উক্ত টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.