নিজস্ব প্রতিবেদক, বাগমারা
রাজশাহীর বাগমারায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়ার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে ডিএম জিয়া বলেন, তাঁকে বিজয়ী করলে বাগমারায় উন্নয়ন ও শান্তি ফিরিয়ে আনা হবে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে পরিবর্তন আনা হবে।
সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা ডিএম জিয়াকে পরীক্ষিত জননেতা উল্লেখ করে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় বিপুল জনসমাগম দেখা যায়।