প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫, ৭:৫৮ পি.এম
বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল ফারাবী ও সাবেক এমপি আব্দুল গফুরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) নরদাশ ইউনিয়নের হুলিখালী বাঁধেরহাট এলাকায় এই গণসংযোগ ও পথ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে দ্বীপপুর ইউনিয়নের নানসর বাজার, হাসানপুর, মাড়িয়া ইউনিয়নের বৈলসিংহ বাজার, বড় বিহানালী ইউনিয়নের বাঘাবাড়ী সহ দিনব্যাপী প্রচার-প্রচারণা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় দেশ নায়ক তারেক রহমানের দেশ গড়ার ৩১ দফার লিফলেট ও বিতরণ করা হয়।
পথসভায় সাবেক এম. পি বলেন এমএ গফুর বলেন, আমি দীর্ঘ দিন সুখে দুঃখে আপনাদের পাশে ছিলাম। আগামীতেও থাকতে চাই।
আব্দুল গফুরের সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী বলেন, আমার চাকরি জীবনে বাগমারার অনেক সন্তানকে আমি চাকরি দিয়েছি। যদিও নিজের পরিচয় আড়াল করে। আমাকে মনোনয়ন দিলে বিজয়ী হব ইনশাআল্লাহ।
বিজয়ী হলে বড় পরিসরে কাজ করার সুযোগ পাবো। শিক্ষা, সংস্কৃতি, কৃষিখাত, রাস্তাঘাটের উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।
এ সময় সাবেক এমপি এমএ গফুরের সাথে তার সন্তান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল ফারাবী, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মনাক্কা, বাসুপাড়া ইউনিয়নের ইউপি সদস্য শহিদুল ইসলাম, প্রভাষক আবুল কালাম বাবু, সাবেক ইউপি সদস্য আনছার আলী, বিএনপি নেতা মকছেদ আলী, ফজলুর রহমান, সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.