প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:১০ পি.এম
বাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) তাহেরপুর পৌরসভার হাটে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিশেষ করে এলপিজি গ্যাসের মূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীকে মোট ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে তাহেরপুরের "আরবি এন্টারপ্রাইজ" এর স্বত্বাধিকারী বেল্লাল হোসেনকে ১ হাজার টাকা এবং আরেক ব্যবসায়ী আতিককে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, বাগমারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
এ সময় তিনি জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.