
স্টাফ রিপোর্টার:
রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মধুরাপুর বাঁধ এলাকায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিকে পাওয়া না গেলেও মাটি কাটা কাজে ব্যবহৃত ভেকু মেশিন অকেজো করা হয়েছে।
রোববার (৩০ আগষ্ট ২০২৬) তাহেরপুর পৌরসভা পশ্চিম পার্শে এ-ই মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
অভিযান কালে দেখা যায়, মথুরাপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটা কাজে ভেকু মেশিন ব্যবহার করা হচ্ছে।
তবে অভিযান সময় মাটি কাটার সঙ্গে জড়িত কোন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ কারণে ভেকু মেশিন অকেজো করে দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধ এবং পরিবেশের ক্ষতি রোধে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা প্রশাসনকে এ-ই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় দাববি জানিয়েছেন।