প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৬, ৭:৩১ পি.এম
বাগমারার খালগ্রামে ধানের শীষ বিজয়ের লক্ষে প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার, বাগমারা :
রাজশাহীর বাগমারা উপজেলার খালগ্রাম বাজারে ধানের শীষের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়াকে বিজয়ের লক্ষে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি, রবিবার বিকেল পাঁচ'টায় খালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আউচপাড়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড কেন্দ্র পরিচালনা পর্ষদের আহবায়ক মহসিন প্রামানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ডিএম সাফিকুল ইসলাম শাফি। বিশেষ অতিথি ছিলেন খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু সামা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু, আইচপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শামসুদ্দিন কারিগর, সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম শহিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মামুনুর রশীদ মামুন, মাস্টার আমজাদ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহসভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, প্রভাষক আবু হাসান প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, ডিএম জিয়াউর রহমান জিয়াকে আমরা বিপুল ভোটে বিজয়ী করবো। এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষকে বিজয় করতে হবে।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.