বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মোবাইল চুরির অভিযোগে একজন এবং অন্যান্য মামলায় একজনসহ দুইজন কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে এস আই আনোয়ার হোসেন এর নেতৃত্বে এস আই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোবাইল চুরির অভিযোগে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের আব্দুল গাফ্ফার এর ছেলে রফিকুল ইসলাম এবং অপর এক মামলায় পৃথক অভিযানে ঝিকরা ইউনিয়নের ভানসীপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে বাবু হোসেন ওরফে মনু।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।