প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১০:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৪:২০ পি.এম
বাগমারায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার; সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বাগমারা :
রাজশাহীর বাগমারায় উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে পত্রপত্রিকায় খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জিয়ার কর্মীসমর্থকরা।
বাগমারা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে এগারো'টায় কর্মী-সমর্থকরা উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, গোডাউন মোড়ে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশে বক্তব্য প্রদান করেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সমাবেশের সভাপতি শামসুজ্জোহা সরকার বাদশা বলেন, উপজেলা বিএনপির আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কারা নির্যাতিত, বলিষ্ঠ নেতৃত্ব ডিএম জিয়াউর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক বিবেচনায় সম্ভাব্য প্রার্থীদের তুলনায় অনেক এগিয়ে রয়েছেন। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে তাঁর নামে ১২ টি মামলা দেয়া হয়। ৫ আগস্টের কিছু দিন পূর্বেও তিনি গেপ্তার হন। তাঁকে বিতর্কিত করতে কতিপয় নিজ দলে ঘাপটি মেরে থাকা স্বার্থান্বেষী মহল নানা অপপ্রচারে লিপ্ত।
তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীন চক্রান্তে মেতেছে একটি গ্রুপ। যার কারণে তাঁকে বিতর্কিত করতে ভূয়া ফেসবুক আইডি খুলে তাঁর বিরুদ্ধে বিষোদগার ছড়ানো হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে আরও বক্তৃতা করেন, তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, ওলামা দলের উপজেলা সভাপতি মখলেছুর রহমান মুকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরদাশ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম, আউচপাড়া ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোবিন্দপাড়া ইউপি বিএনপির সভাপতি মাস্টার মোঃ সৈয়দ আলী, সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিস্টার, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরী, তারেক জিয়ার প্রজন্ম দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১৮ জুন, বুধবার জাতীয় দৈনিক"আজকের পত্রিকায়" ভূয়া এজাহার দেখিয়ে চাঁদা আদায় বিএনপি নেতার, শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। তাঁরই প্রতিবাদে মূলত আজ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.