প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৫, ৮:২২ পি.এম
বগুড়ার শিবগঞ্জ মহাস্থানে নদীতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

গ্রামবাংলা নিউজ:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকায় করতোয়া নদীতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুটির নাম শাহাদাত (৬), স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ রোড সংলগ্ন শিলাদেবীর ঘাটের দক্ষিণ পাশে খেলতে গিয়ে হঠাৎ করতোয়া নদীতে পড়ে যায় শাহাদাত। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর, স্থানীয়রা শিশুটিকে নদীর পাড়ে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়, তবে তখনই তার মৃত্যু নিশ্চিত হয়। ঘটনাস্থলটি অনেকটাই অরক্ষিত ও বিপজ্জনক। এই এলাকায় আরও সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা প্রয়োজন।” এলাকাবাসীর দাবি, শিলাদেবীর ঘাট সংলগ্ন করতোয়া নদীর পাড়ঘেঁষা এলাকাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 দৈনিক গ্রাম বাংলা ২৪. All rights reserved.