
গ্রামবাংলা নিউজ:
গতকাল বুধবার দিবাগত রাত দশটার দিকে বগুড়ার কাহালু থানার এএসআই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে কাহালু উপজেলার কালাই মীরপাড়া গ্রামে নিজ বাড়ী থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী দুলাল প্রামানিক (৫৬) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত দুলাল প্রমানিক কাহালু উপজেলার কালাই মীরপাড়া গ্রামের মৃত রজিব উদ্দিন প্রামানিকের পুত্র।
থানা পুলিশ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করে আজ বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করেছেন।