স্টাফ রিপোর্টার:
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চিহৃত ও কুখ্যাত মাদক বিক্রেতা বকুল সরদার (৪৩) কে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নিজ বাড়ী হতে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার কাহালু থানার এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১ টায় বকুল সরদারকে তার নিজ বাড়ী হতে ২৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করেন। মাদক বিক্রেতা বকুল কাহালু উপজেলার কালাই ঘোনপাড়ার বুলু সরদারের ছেলে। তার বিরুদ্ধে কাহালু থানা সহ বিভিন্ন থানায় মাদকের ১৬ টি মামলা রয়েছে। সে এলাকার চিহৃত ও কুখ্যাত মাদক বিক্রেতা বলে স্থানীয় সুত্র নিশ্চিত করেন। আজ রবিবার তাকে আদালতে সৌপর্দ করেন থানা পুলিশ।