
আসসালামু আলাইকুম। প্রিয় জন্মভূমি নরদাশ,বাগমারাসহ দেশবাসী সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। মুসলিম জাহানের সর্বোচ্চ প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আসে এক অনাবিল আনন্দ আর উচ্ছ্বাসে ভরা পবিত্র ঈদুল ফিতর।
মানুষের মনের সকল হিংসা-বিদ্বেষ, সংকীর্ণতা, কুটিলতা পরিহার করে এই ঈদ অনাবিল আনন্দ, সুখ, শান্তি সম্প্রীতির বার্তা বয়ে আনুক।
“ঈদ-উল-ফিতর সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরস্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উঁচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।
তাই বাগমারা বাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আমার আহ্বান ভ্রাতৃত্ববোধের প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য সবার প্রতি আমি বিনীত আহ্বান জানাচ্ছি। "ঈদ মোবারক" ।
পরিশেষে আমার প্রাণ প্রিয় জন্মভূমি বাগমারা থেকে প্রকাশিত "দৈনিক গ্রাম বাংলা 24" জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণের মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসুক সেই কামনা সেই সাথে এই সংবাদ মাধ্যমের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলকে আবার ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।শুভেচ্ছান্তে।
মো: আব্দুর রাজ্জাক
সহকারী অধ্যাপক,
অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)
পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ।
স্বত্বাধিকারী, বাতিঘর বিদ্যালয়।