দূর্গাপুর প্রতিনিধি রাজশাহী
জাহাঙ্গীর আলম আকাশ:
রাজশাহী দূর্গাপুর উপজেলার তিওরকুড়ী বাজারের দুই টি দোকান রাতের আঁধারে লুট। শনিবার (২৫ অক্টোবর ২০২৫ইং) জান্নাত এন্ড হুমাইরা ট্রেডার্স প্রোঃ মোঃ রেজাউল করিম ও রাকিব বস্ত্র বিতান শপিং গার্মেন্টসে দোকান প্রো: মোঃ রাকিবুল ইসলাম রাকিব সকালে এসে দেখে দোকান রাতের আঁধারে লুট হয়েছে।
গার্মেন্টস মালিক রাকিবুল ইসলাম বলেন আমার দোকানের কিছু অংশ গার্মেন্টসের জিনিসপত্র তালা ভেঙে চুরি হয়েছে । সকালে এসে দেখি তালা খোলা ঝাপ নামানো আছে থ্রি পিস প্যান্ট সহ অন্যান্য কিছু অংশ জিনিস আমার দোকান থেকে নিয়ে গেছে বাজারে আমাদের নাইট গার্ড নেই আমাদের নাইটগার্ড জরুরী। এ বিষয়ে রেজাউল করিম বলেন,,, আমি খবর পেয়ে সকালে এসে দেখি আমার দোকান থেকে আটা ময়দা লুট করে নিয়ে পালিয়ে যাচ্ছে মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা। আমার দোকান থেকে অল্প কিছু আটা-ময়দা এবং অন্যান্য মালামাল নিয়ে গেছে, নাইট গার্ডের বিষয়ে দোকান মালিক কমিটির সভাপতি এবং সেক্রেটারিদের বারবার জানানো হয়েছে , আমাদের দ্রুত নাইটগার্ড প্রয়োজন তিনি আরো বলেন, এ ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটেই থাকে এ বিষয়ে স্থানীয় সূত্রে অন্যান্য দোকানদার থেকে জানা যায়, আমাদের ছোট্ট একটা বাজার এ বাজারে একটা নাইটগার্ড জরুরী প্রয়োজন না হলে সারাক্ষণ আমরা আমাদের দোকানের জিনিসপত্রগুলো তালা মেরে বাসায় চলে যায় এসে যদি নিরাপদে নাই পাই তাহলে আমরা ব্যবসা চালাবো কি ভাবে। এমন প্রশ্ন তিওরকুড়ি বাজারের ব্যবসায়ীদের।