গ্রামবাংলা নিউজ:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীর তানোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল,সুপ্রিম কোর্ট বার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।শনিবার (৫জুলাই)সন্ধ্যায় তানোরে আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তানোরের কর্মরত সাংবাদিক ও বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সভায় তানোর পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি সমশের সরকার, তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন,মডেল প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সবুর,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন।এছাড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আশরাফুল ইসলাম রঞ্জু,সহসভাপতি মফিজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, কোষাধ্যক্ষ ইমরান হোসেন,সদস্য মাহবুব জুয়েল,মমিনুল ইসলাম মমিন,ওবায়দুর রহমান সুজন,হামিদুর রহমান চৌধুরী, সৈয়দ মাহমুদ শাওন,ছাত্রদল নেতা শহিদুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগের মধ্য দিয়ে ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য প্রেরণা। এই চেতনা বুকে ধরে নতুন বাংলাদেশ গড়তে হবে।তিনি আরও বলেন,এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।সত্য প্রকাশে কোনো সমস্যা হলে আমি সবসময় সাংবাদিকদের পাশে থাকব।আন্দোলন-সংগ্রামে সাংবাদিকদের অবদান আছে।দেশকে এগিয়ে নিতে আগামী দিনেও আপনারা সেই ভূমিকা রাখবেন—এটাই প্রত্যাশা।