গ্রামবাংলা নিউজ:
নীলফামারীর ডোমারে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ৫০ বোতল ফেন্সিডিলসহ আশিকুর রহমান(৫৫) কে গ্রেফতার করেছে বৃহষ্পতিবার(২১আগস্ট) দুপুরে এসআই গনেন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স সহ ডোমার পৌর এলাকার চিকনমাটি কুলিপাড়ায় আশিকুর রহমানের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে আশিকুরের বসতবাড়ী থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও আশিকুরকে গ্রেফতার করেন।আশিকুর উল্লেখিত এলাকার মৃত আকবর আলীর ছেলে। ডোমার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ফেন্সিডিলসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আশিকুরের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।