
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারীর ডিমলা উপজেলার হাট ও বাজারসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকদিন হতে অবৈধভাবে একটি চক্র লটারির টিকিট বিক্রি আসছিল। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করার অপরাধে ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ১৯ জুলাই ডিমলা উপজেলার সরদারহাট, নাউতারা ও বালাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনাকালে সরকারি আদেশ অমান্য করে অবৈধভাবে লটারির টিকিট বিক্রিকালে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর তফসিলভুক্ত দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারার অপরাধে দুই ব্যক্তিকে ০৩ দিন এবং এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও লটারি বিক্রয়ের কাজে ব্যবহৃত ১১ টি বাক্স জব্দ করা হয় এবং বিপুল পরিমাণ অবিক্রিত লটারির টিকিট উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট, ডিমলা, নীলফামারী। জনস্বার্থে উপজেলা প্রশাসন ডিমলা এর এই অভিযান অব্যাহতভাবে চলমান থাকবে বলে জানিয়েছেন।