এম কে হীরা মানিক সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধ :
বগুড়ার সারিয়াকান্দিতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে
ছাত্র- জনতার জুলাই গণঅভ্যুত্থানের কাজলা ইউনিয়নের জামথল গ্রামের শহীদ আব্দুর রহমত মিয়ার কবরে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার রহমান।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুর রহমত মিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম, কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রফিকুল ইসলাম,বিএনপি নেতা মহিদুল ইসলাম,থানা পুলিশ সদস্যসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
উল্লেখ্য,গত বছরের (২০২৪) ৫ আগস্ট ঢাকা গাজীপুরের গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত হন শহীদ আব্দুর রহমত মিয়া।