
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার জন্য। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তারা বারবার জনগণের ওপর জুলুম করেছে। জুলাই বিপ্লবের পর যে নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।
শুক্রবার (২৩ জানুয়ারি) নওগাঁর মান্দা উপজেলার নুরুল্ল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব ।
তিনি আরও বলেন, “আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ পেলে আমরা শাসক নয়, জনগণের সেবক হবো। আমরা একটি বৈষম্যমুক্ত, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই ।
উক্ত জনসভায় হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কর্মপরিষদের সদস্য মোস্তফা আল আমিন, এনসিপির প্রার্থী ইঞ্জিঃ আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের আমীর ডাঃ আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাহমুদুল হাসান, নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, কুষ্টিয়া শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আমানুল্লাহ আমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।